,

ডিএসইর লেনদেন বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : কারিগরি সমস্যার কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বন্ধ রয়েছে। আজ সোমবার সকাল ১০টা ৫৮ মিনিট থেকে ডিএসইতে কোনো লেনদেন করা যাচ্ছে না বলে জানিয়েছেন বিভিন্ন ব্রোকারেজ হাউস কর্মকর্তারা। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) স্বাভাবিক লেনদেন চলছে।

ডিএসইর জনসংযোগ বিভাগের কর্মকর্তা উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, আজ সকাল সাড়ে ৯টায় দিনের স্বাভাবিক লেনদেন শুরু হয়েছিল। তবে ১০টা ৫৮ মিনিট থেকে কারিগরি ত্রুটির কারণে লেনদেন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

তিনি জানান, এরই মধ্যে ডিএসইর আইটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে লেনদেন ব্যবস্থার সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান নাসডাক এবং ফ্লেক্সট্রেড যৌথভাবে কাজ শুরু করছে। ত্রুটি সারিয়ে পুনরায় লেনদেন চালু করার চেষ্টা অব্যাহত আছে।

লেনদেন বন্ধ হয়ে যাওয়ার আগে ডিএসইতে ৩০৩ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে মাত্র ২৫টি দর বেড়েছে, ৭৯টি দর কমেছে ও ১৯৯টি দর অপরিবর্তিত অবস্থায় রয়েছে। লেনদেন বন্ধ হওয়ার আগে ডিএসইতে ২২৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির