,

২৯ অক্টোবর দেশে ফিরতে পারেন রওশন এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : এক বছর চিকিৎসা শেষে চলতি মাসের ২৯ তারিখ দেশে ফিরতে পারেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। ৩০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে যোগ দেবেন এই রাজনীতিবিদ।

রওশন এরশাদ ঘোষিত জাপার সম্মেলনে প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশীদ জানান, ম্যাডাম আগামী ২৯ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। দেশে আসার পর সংসদ অধিবেশনে যোগ দিবেন।

গত বছরের ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়। চলতি বছরের জুন মাসে ২৭ তারিখে দেশে আসেন। কয়েকদিন দেশে অবস্থান করে আবার ফিরে যান।

জানা গেছে, রওশন এরশাদ গতবার দেশে এলে তার সঙ্গে হাসপাতালের একজন নার্সও আসেন। তখন তিনি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ছিলেন। তবে, এবার দেশে ফিরে গুলশানে নিজ বাসভবন থাকবেন। সেখান থেকে নিজের অনুসারীদের নিয়ে ২৯ নভেম্বর জাতীয় পার্টির সম্মেলনে করবেন।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?