,

অল্পের জন্য রক্ষা পেলেন ১৭৩ বিমানযাত্রী

news-image

অনলাইন ডেস্ক : অল্পের জন্য বড় রকমের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়ছে কোরিয়ান এয়ারের একটি উড়োজাহাজ। কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ সোমবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুযোর্গপূর্ণ আবহাওয়ার মধ্যে অবতরণ করতে গিয়ে ফিলিপাইনের রানওয়ে থেকে ছিটকে পড়েছে ওই বিমান।

রয়টার্স বলছে, রোববার মধ্যরাতে ১৭৩ আরোহী নিয়ে বিমানটি ফিলিপাইনের সেবু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে এ দুর্ঘটনার কবলে পড়ে।

রিপোর্ট, বাজে আবহাওয়ার মধ্যে বিমানটি রানওয়েতে অবতরণ করতে গিয়ে দুবার ব্যর্থ হয় পাইলট। এর পর তৃতীয়বার অনেকটা ঝুঁকি নিয়ে বিমানটি স্থানীয় সময় রোববার রাত ১১টা ৭ মিনিটে অবতরণ করান। এ সময় রানওয়ে থেকে ছিটকে যায় বিমানটি।

এতে যাত্রীবাহী প্লেনটির অনেকাংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের সবাই নিরাপদে আছেন। ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সেবু প্রদেশের ম্যাকটন দ্বীপের বিমানবন্দরটিতে দুর্ঘটনায় অর্নিদিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির