,

পুকুর খুঁড়তে মিলল মর্টার শেল

news-image

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পুকুর খোঁড়ার সময় ১৯৫৩ সালের একটি মর্টার শেল পাওয়া গেছে।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়ায় নাজিম উদ্দিনের পুকুর খননের সময় ভেকুর চালক মর্টার শেলটির সন্ধান পান।

খবর পেয়ে সন্ধ্যার দিকে পুলিশ মর্টার শেলটি উদ্ধার করে ঘটনাস্থলের কাছে দেবতৈল খেলার মাঠে রেখেছে। নিরাপত্তার স্বার্থে বর্তমানে পুলিশ প্রহরায় অবিস্ফোরিত মর্টার শেলটি জনসমাগম থেকে দূরে রাখা হয়েছে।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল হান্নান জানান, মর্টার শেলটি অবিস্ফোরিত হওয়ায় জন নিরাপত্তার স্বার্থে খেলার মাঠে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে বিস্ফোরক বিশেষজ্ঞ দল তলব করা হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির