,

নিখোঁজ মুন্না ৬ মাস পর উদ্ধার

news-image

পটুয়াখালি প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজ মুন্না হাওলাদারকে ৬ মাস পরে ঢাকার নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুন্নাকে গত ১০ মে চুরির অপবাদে নির্যাতন ও মারধর করে শিকলে বেধে রাখা হয়। এ ঘটনা সামাজিকমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। মুন্নাকে রাতে ঘরে নিয়ে গেলে কোনো এক ফাঁকে তিনি রাতে বাড়ি থেকে পালিয়ে ঢাকায় চলে যান।

মুন্নাকে না পেয়ে তার মা বাদী হয়ে মো. হযরত আলী, তানিয়া বেগমসহ ৫ জনকে আসামি করে গলাচিপা থানায় একটি মামলা করেন। ওই মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করে গলাচিপা থানা পুলিশ। তবে আসামিরা আদালতে জামিন পান। কিন্তু মুন্নাকে খুঁজে পাওয়া যায়নি। পরে গলাচিপা থানা পুলিশ গত ১৯ অক্টোবর মুন্নাকে ঢাকার নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করে পরদিন গলাচিপা থানায় নিয়ে আসে। পরে গতকাল সকালে মুন্নাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে পরিবারের কাছে হস্তান্তর করেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে মুন্নাকে ঢাকার নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছি। তাকে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯