,

চাঁদপুরে দেড় কোটি মিটার জালসহ ৪১ জেলে গ্রেপ্তার

news-image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ করায় প্রায় দেড় কোটি মিটার জালসহ ৪১ জেলেকে গ্রেপ্তার নৌ-পুলিশ। গত ২৪ ঘণ্টায় চাঁদপুর নৌ সীমানার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার এ তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।

আটককৃতদের মধ্যে ১০ জনকে ১২ দিন এবং আটজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। বাকিদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়েছে। অভিযানে জব্দকৃত ১ কোটি ৪৮ লাখ ৩ হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়। এ ছাড়া নয়টি নৌকা ও ১৫১ কেজি ইলিশ জব্দ করা হয়।

চাঁদপুর নৌ থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নৌ-পুলিশ সার্বক্ষণিক বিচরণ করছে। এর মধ্যেও কিছু জেলে নদীতে ইলিশের লোভে নেমে পড়ছে। প্রতিদিনই পদ্মা-মেঘনার বিভিন্ন স্থান থেকে জেলেদের আটক করে চাঁদপুর থানায় নিয়ে আসা হচ্ছে। এদের মধ্যে অনেক জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা এবং অন্য জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হচ্ছে।

ওসি বলেন, এ ছাড়া জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। জব্দকৃত ইলিশের মধ্যে কিছু এতিমখানায় বিতরণ এবং কিছু হিমাগারে সংরক্ষণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর থেকে দেশে শুরু হওয়া নিষেধাজ্ঞা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। নিষেধাজ্ঞার আওতায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর