,

প্রেমের টানে মিশরের মেয়ে নোয়াখালীতে

news-image

নোয়াখালী প্রতিনিধি : প্রেমের টানে মিশরের মেয়ে এখন নোয়াখালীর বধূ। সম্প্রতি এই দৃশ্যের দেখা মিলল নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। আর সেই বিদেশি বধূকে দেখতে ছুটছেন আশপাশের এলাকার শতাধিক মানুষ।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের যুবক গোলাম সারোয়ার বাবু (২৬) মিশর থেকে তার স্ত্রীকে নিয়ে ফিরেছেন। বাবুর স্ত্রীর নাম ডালিয়া (২৬)। ২০২০ সালে মিশরে বিয়ের পর এই প্রথম তারা বাংলাদেশে আসেন।

বাবু বলেন, ‘আমি ২০১২ সালে জীবিকার সন্ধানে মিশর যাই। সেখানে একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরি নিই। ডালিয়াদের বাসার পাশেই থাকতাম আমি। ওর ভাইয়ের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। এ সুবাধে মাঝে মধ্যে তাদের বাসায় যাতায়াত ছিল। একসময় ডালিয়াকে ভালো লাগার বিষয়টি জানাই। এতে সম্মতি পেলে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।’

বাবু আরও বলেন, ‘২০১৮ সালের দিকে বিয়ের প্রস্তাব দিলে ডালিয়ার পরিবারের কেউ রাজি হননি। পরে ডালিয়া অনেক কান্নাকাটি করে তার মা-বাবাকে রাজি করায়। ২০২০ সালে ওই দেশের আইন-কানুন মেনে আমি তাকে বিয়ে করি।’

বাংলা ভাষা পারেন না মিশরীয় তরুণী ডালিয়া। স্বামীর সাহায্য নিয়ে তিনি বলেন, ‘এটা আমার স্বামীর দেশ। এ দেশের খাবার এবং পরিবেশ ভালো লেগেছে। তবে মাংসের চেয়ে আলুই আমার বেশি পছন্দ।’ শ্বশুরবাড়িতে দুই মাস থেকে আবার মিশর ফিরে যাবেন বলে জানান তিনি।

বাবুর বাবা গোলাম মাওলা মিয়া বলেন, ‘ছেলের বউ বাংলা বলতে না পারলেও ইশারা-ইঙ্গিতে কথা বলছে। তাকে পেয়ে পরিবারের সবাই আনন্দিত।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর