,

টাকার বিনিময়ে বান্দরবানে জঙ্গিদের প্রশিক্ষণ দেয় কেএনএফ

news-image

নিজস্ব প্রতিবেদক : মাসিক তিন লাখ টাকার বিনিময়ে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়া তাদের সদস্যদের প্রশিক্ষণ দিতে বান্দরবানের কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে চুক্তি করে। ২০২১ সালে কেএনএফের প্রতিষ্ঠাতা নাথান বমের সঙ্গে এ চুক্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে অস্ত্র–গুলিসহ সাত জঙ্গি ও তিন কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জঙ্গিদের প্রশিক্ষণ সংক্রান্ত এসব তথ্য দিয়েছেন গ্রেপ্তাররা।

আজ শুক্রবার দুপুরে বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‌্যাব।

সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, গতকাল রাতে রোয়াংছড়ি বাজার এলাকা থেকে তিনজন কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কেএনএফের সদস্যরা হলেন রোয়াংছড়ির বাজার এলাকার লালমুন সয় বমের ছেলে জৌথান স্যাং বম (১৯), লালমিন সম বমের ছেলে স্টিফেন বম (১৯) ও জিক বিল বমের ছেলে মালসম বম (২০)। তাদের বাড়ি একই উপজেলার জুরবারাংপাড়ায়। তিনজনই কেএনএফের সামরিক শাখার সদস্য ও গোপন আস্তানায় জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার সঙ্গে জড়িত।
খন্দকার মঈন বলেন, গ্রেপ্তার তিন কেএনএফ সদস্য জিজ্ঞাসাবাদে বলেছেন, কেএনএফের প্রতিষ্ঠাতা নাথান বম। জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার উপদেষ্টা শামী মাহফুজের সঙ্গে নাথান বমের একটি চুক্তি হয়। ২০২১ সালের চুক্তি অনুযায়ী, ২০২৩ সাল পর্যন্ত জঙ্গি সদস্যদের কেএনএফের গোপন আস্তানায় প্রশিক্ষণ প্রদান করার কথা। এর বিনিময়ে জঙ্গিরা কেএনএফকে মাসিক তিন লাখ টাকা এবং কেএনএফের সদস্যদের সমস্ত খরচ বহন করবে।

উল্লেখ্য, গতকাল রাতে গ্রেপ্তার ১০ জনের কাছ থেকে নয়টি বন্দুক, ৫০ রাউন্ড গুলি, ৬২টি কারতুজ কেইজ, ছয়টি হাতবোমা, একটি দেশীয় পিস্তল, লিফলেট, জিহাদি বই, পোশাক ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর