,

মুখ-বুক-হাতে রক্তের দাগ, শরীরে নেই আঘাতের চিহ্ন!

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের গাছা থানার পূর্ব কলমেশ্বর এলাকার বহুতল ভবনের ব্যালকনি থেকে এক নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম হোসেন জানান, নিহতের নাম মোসা. বিউটি আক্তার (৪০)। তিনি স্থানীয় হান্নান নীট ওয়্যার লিমিটেড এ কিউসি (কোয়ালিটি ইন্সপেকশন বিভাগের) কর্মকর্তা হিসেবে চাকরি করতেন।

ওসি আরও জানান, বিউটি আক্তার শেরপুরের নকলা থানার কলাপাড়া গ্রামের তহুর উদ্দিনের মেয়ে এবং আবুল কাসেমের স্ত্রী। তিনি পূর্ব কলমেশ্বর এলাকার জামাল উদ্দিন চৌধুরীর বাসার ষষ্ঠ তলার পশ্চিম পাশের রুমে একাই ভাড়ায় থাকতেন।

বিউটির ভাই মো. নুর হোসেন জানান, গত ১৫ অক্টোবর দুপুরে বিউটির সঙ্গে শেষবারের মতো মোবাইল ফোনে কথা হয়। পরে কোনো খোঁজখবর না পেয়ে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তার বাসায় গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকেন। কিন্তু তাতেও কোনো সাড়া না পেয়ে স্থানীয় মো. রিয়াদের সহযোগিতায় কক্ষের দরজা ভেঙে বিউটির লাশ দেখতে পান।

তিনি আরও জানান, বিউটির লাশ কক্ষের দক্ষিণ পাশের ব্যালকনিতে প্লাস্টিকের চেয়ারে অর্ধশায়িত অবস্থায় পড়েছিল। তার মুখ ও বুক রক্তাক্ত ছিল। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

গাছা থানার ওসি মো. ইব্রাহিম হোসেন জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে বিউটি মারা গেছেন। চেয়ারে বসে থাকা ব্যালকনির ওয়ালে, বাথরুমে, মুখ, গালে, বুক, হাতে ও জামায় রক্তের দাগ দেখা গেলেও তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভুক্তভোগী রক্তবমী করেছে এবং একপর্যায়ে সেখানেই মারা গেছেন। তার কক্ষের দরজা ভেতর থেকে আটকানো ছিল। দুপুরে ঘটনাস্থলে সিআইডি’র ক্রাইমসিন বিভাগের কর্মকর্তা এবং পিবিআই সদস্যরা যান। পরে ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯