,

‘তোমরা আর যাই করো, আমার ক্ষতি করো না’

news-image

বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলার দক্ষিণ ঝাড়াখালী মাদ্রাসার শিক্ষক মানসুরুল আলম অসুস্থতার কারণ দেখিয়ে গত এক বছর ধরে মাদ্রাসায় না গিয়েও বেতন নেওয়ার অভিযোগ উঠেছে। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল জব্বারের যোগসাজশে তিনি এই বেতন তুলতেন বলে জানিয়েছেন শিক্ষকরা।

মাদ্রাসার শিক্ষকরা জানান, দক্ষিণ ঝারাখালী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মানসুরুল আলম চলতি বছরের জানুয়ারী থেকে মাদ্রাসায় উপস্থিত হননি। ভারপ্রাপ্ত সুপার আব্দুল জব্বার শিক্ষকদের হাজিরা খাতা গোপনে বাড়িতে পাঠিয়ে তাকে স্বাক্ষর করাতেন। এভাবে তিনি বাড়িতে বসে মাসিক বেতন ভাতার টাকা উত্তোলন করেছেন। অভিযুক্ত শিক্ষকের মাসিক বেতন ২০ হাজার টাকা। সে হিসেবে তিনি এক বছরে মাদ্রাসায় উপস্থিত না হয়েও প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করেছেন।

বিষয়টি জানতে সাংবাদিকরা মাদ্রাসায় গেলে একটি মোটর সাইকেলযোগে মাদ্রাসায় উপস্থিত হন ওই শিক্ষক। তার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি মাঝে মধ্যে মাদ্রাসায় এসে পুরো মাসের স্বাক্ষর দিতেন। তার এ ধরনের কর্মকাণ্ডে খুব্ধ স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষকরা।

এ বিষয়ে মানসুরুল আলম বলেন, ‘তোমরা আর যাই করো আমার ক্ষতি করো না। আমি অনেক অসুস্থ।’ এই বলে মুঠোফোনটি কেটে দেন তিনি।

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুর জব্বার বলেন, মেডিকেল ফিটনেসের ভিত্তিতে তার বেতন ভাতা দেওয়া হয়েছে। তবে হাজিরা খাতায় স্বাক্ষরের বিষয়ে তিনি কোনো উত্তর দিতে পারেননি।

মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মো. কামরুজ্জামান জানান, মেডিকেল ফিটনেস দিতে হলে সিভিল সার্জনের থেকে মেডিকেল ফিটনেসের সার্টিফিকেট নিতে হয়। কিন্তু তিনি কলাপাড়া হাসপাতালের একজন মেডিকেল অফিসারের প্যাডে ফিটনেস সার্টিফিকেট দেখিয়েছেন। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ বিষয় তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সাদিক তানভীর বলেন, অভিযুক্ত শিক্ষক যদি অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন। তাহলে তার বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়