,

পাকিস্তানের বিপক্ষে হ্যারি-কারেনের তাণ্ডব

news-image

স্পোর্টস ডেস্ক : হ্যারি-কারেন, হ্যারিকেন নয়। হ্যারির নাম হ্যারি ব্রুকস। আর কারেনের নাম স্যাম কারেন। তারা ইংলিশ ক্রিকেটার। তাদের পারফরম্যান্সে ভর করেই পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ইংল্যান্ড।

সোমবার অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান-ইংল্যান্ড। প্রস্তুতি জোরদারের ম্যাচে বিশ্রাম দেওয়া হয় পাকিস্তানের নিয়মিত অধিনায়ক বাবর আজম, দলটির অন্যতম সেরা ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানকে।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ৯৬ রান করে পাকিস্তান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৬০ রান তুলতে সমর্থ হয় শাদাব খানের নেতৃত্বাধীন পাকিস্তান।

দলের হয়ে ওপেনার শান মাসুদ ২২ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন। ১৬ বলে ২৬ রান করেন মোহাম্মদ ওয়াসিম। আর ১৮ বলে ২২ রান করেন ইফতেখার আহমেদ।

টার্গেট তাড়া করতে নেমে ৫১ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। ১৮ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন বেন স্টোকস। পিল সিট ও অ্যালেক্স হেলস ১ ও ৯ রানে ফেরেন। দলীয় ১০৪ রানে ১৬ বলে ২৮ রান করে ফেরেন লিয়াম লিভিংস্টোন।

এরপর স্যাম কারেনকে সঙ্গে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৫৯ রানের অনবদ্য জুটিতে ২৬ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন হ্যারি ব্রুকস। দলের জয়ে ২৪ বলে দুই চার আর ৪টি ছক্কার সাহায্যে ৪৫ রান করেন ব্রুকস। ১৪ বলে দুই চার আর ৩ ছক্কায় ৩৩ রান করেন স্যাম কারেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না