,

অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে প্রাণ গেল বাবা মা ছেলের

news-image

অস্ট্রেলিয়া প্রতিনিধি : অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন বাংলাদেশি ঘটনাস্থলেই মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন দুই গাড়ির চালক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার বেলা ৩টার একটু আগে পশ্চিম ক্যানবেরার হুইটলাম এলাকার কপিন্স ক্রসিং রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- অস্ট্রেলিয়া প্রবাসী ড. আনোয়ার জাহিদের বাবা শহিদুল ইসলাম (৬২), মা রাজিয়া সুলতানা (৫৫) ও ছোটভাই রনি।

সম্প্রতি বাংলাদেশ থেকে তারা তিনজন অস্ট্রেলিয়ায় ড. আনোয়ার জাহিদের কাছে বেড়াতে যান। এ ঘটনায় অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র জানায়, ড. আনোয়ার জাহিদ রোববার অস্ট্রেলিয়ায় তার কাছে বেড়াতে আসা বাবা, মা ও ছোটভাইকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে বেড়াতে বের হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গাড়ির পেছনের সিটে বসা বাবা, মা ও ছোটভাই মারা যান।

এ দুর্ঘটনায় ড. আনোয়ার জাহিদ ও অপর গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির