,

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

news-image

রংপুর ব্যুরো : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। পানির প্রবাহ ঠিক রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে।

তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে নদীর তীরবর্তী রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার চরাঞ্চলের মানুষের মাঝে। এরই মধ্যে তিস্তার চরাঞ্চলের কয়েক হাজার হেক্টর জমির আমন ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে।

গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকার বাসিন্দা রমিজ উদ্দিন, মেহেরুল ইসলাম, মোখলেছ মিয়া, রতন মিয়া বলেন,‘তিস্তা নদীতে যেভাবে পানি বাড়ছে তাতে নতুন করে বন্যা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে আমাদের আমন ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে চরাঞ্চলের অনেক এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়বে।’

এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলার বলেন, গতকাল দুপুর থেকেই তিস্তা নদীর পানি বাড়ছে। পানি প্রবাহ ঠিক রাখতে ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। ভারতে প্রচুর বৃষ্টিপাতের কারণে মূলত তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯