,

সরকারের পরিকল্পনায় ইলিশ উৎপাদনে বাংলাদেশ এক নম্বরে: শিক্ষামন্ত্রী

news-image

চাঁদপুর প্রতিনিধি : সরকারের বাস্তবমুখী পরিকল্পনায় ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের এক নম্বর স্থানে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেডে নৌ পুলিশ আয়োজিত মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ইলিশ উৎপাদনে আমরা বিশ্বের মধ্যে এক নম্বর স্থানে রয়েছি। সরকারের পক্ষ থেকে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ ও সচেতনতা বৃদ্ধি হওয়ায় আমরা এই স্থানে আসতে পেরেছি। মাছের উৎপাদন বাড়লে জেলেদের আয়-রোজগার বৃদ্ধি পাবে এবং জীবনমান উন্নয়ন হবে। তাই সরকারের পক্ষ থেকে অভয়াশ্রম এলাকায় যে ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা জেলেদের মানতে হবে এবং সাগর থেকে মিঠা পানিতে আসা ইলিশকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ করে দিতে হবে।’

তিনি বলেন, ‘একজন কৃষক উৎপাদনের জন্য যেমন ৩ থেকে ৪ মাস সময় নেয়। জেলেদেরকেও ইলিশকে বড় হওয়ার সুযোগ করে দিতে হবে। বছরের দুবার নিষেধাজ্ঞা মানলে বাকী সময়টা জুড়ে ইলিশ ধরতে পারবে। যেসব জেলে নিষেধাজ্ঞা না মেনে ইলিশ ধরে তাদেরকে চিহ্নিত করতে হবে। আর ওইসব জেলেদের পেছনে কোনো দাদনদার, অর্থশালী কিংবা যে কোনো ব্যক্তি জড়িত থাকুক না কেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমি জানতে পেরেছি নৌ পুলিশের ওপর হামলা হয়েছে। এটি খুবই দুঃখজনক। এ ধরনের কাজ দণ্ডনীয় অপরাধ। তাই এটি থেকে জেলেদের বিরত থাকতে হবে।’

এ সভায় সভাপতিত্ব করেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান। সম্মানিত অতিথি নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজি শফিকুল ইসলাম বক্তব্য দেন। এ ছাড়া সভায় সাংবাদিক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, চাঁদপুর মৎস্য গবেষণা ইনিস্টিটিউটের ইলিশ গবেষক ড. মোহাম্মদ আশরাফুল আলম, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর