,

লাশের হাতের মুঠোয় বাড়ির ঠিকানা

news-image

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : হাতের মুঠোয় একটি চিরকুট। তাতে লেখা নিজের নাম, বাড়ির ঠিকানা ও মোবাইল ফোন নম্বর। গতকাল বুধবার রাত ৮টার দিকে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার পর নাজমুল ইসলামের (৩৮) লাশ সেই ঠিকানায় পৌঁছে দিল পুলিশ। এর আগে নাটোরের বাফার গোডাউন এলাকায় আত্মহত্যা করেন তিনি।

নিহত নাজমুল দুই সন্তানের জনক। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রান পারকোল গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাতে পার্বতীপুর থেকে খুলনাগামী রকেট এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি চলে যাওয়ার পর গোডাউন এলাকায় সিগন্যালের কাছে ট্রেনে কাটা লাশ দেখতে পেয়ে জিআরপি পুলিশকে খবর দেয় এলাকাবাসী। এ সময় তার হাতের মুঠোয় নাম, বাড়ির ঠিকানা ও মোবাইল নম্বর লেখা চিরকুট উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর রেল স্টেশনের ইনচার্জ অশোক চক্রবর্তী।

মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জানান, গতকাল বিকেলে নাজমুল নাটোর সদরের হালশায় তার বোনের বাড়িতে গিয়েছিল। পরে তারা জানতে পারে, তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ধারণা করা হচ্ছে, আত্মহত্যার পর লাশটি যেন পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয় সেজন্যই হাতের মুঠোয় চিরকুট রেখেছিলেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে নাজমুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে মাদ্রাসাছাত্রকে মারধর, হাসপাতালে ভর্তি, মাদ্রাসা শিক্ষক আটক

নবীনগরে ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান ডলার গ্রেপ্তার

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু