,

বাবাকে হাসপাতালে রেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ছেলের

নিজস্ব প্রতিবেদক : অসুস্থ বাবাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে কাপ্তাই সড়কের বইজ্জালী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. ইসহাক (৩৫)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মধ্য বেতাগী গ্রামের মতিউর রহমানের সন্তান।

বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম জানান, বেতাগী গ্রামের বৃদ্ধ মতিউর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যালে নিতে বললে আর্থিক সমস্যায় নেওয়া সম্ভব হয়নি। গতকাল বুধবার টাকা জোগাড় করে বাবাকে চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করেন ইসহাক। ছোট ভাইকে বাবার সঙ্গে হাসপাতালে রেখে বাড়ি ফিরছিলেন তিনি।

সিএনজিচালিত অটোরিকশায় ফেরার পথে কাপ্তাই সড়কের বইজ্জালী গেট এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য মো. সাঈদ বলেন, ‘বাবাকে হাসপাতালে ভর্তির পর বাবার ছবি দিয়ে ফেসবুকে সবার দোয়া চেয়েছিল ইসহাক। যেখানে সবাই কমেন্টে তার বাবার জন্য দোয়া জানাচ্ছে এখনো। ফেসবুকে সেই পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে ইসহাক মারা গেছে।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর