,

বাংলাদেশের নবীনদের উৎসাহ আমার খুব ভালো লাগছে: সুমন

অনলাইন ডেস্ক : ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমনকে নিয়ে ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদ্‌যাপন’ শিরোনামে গানের অনুষ্ঠানের আয়োজন করেছে পিপহোল।

রাজধানীর ঢাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৫ অক্টোবর আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর বাংলা খেয়াল ও ২১ অক্টোবর আধুনিক বাংলা গান পরিবেশন করবেন তিনি।

এর আগে কয়েকবার বাংলাদেশে এসে আধুনিক গান পরিবেশন করে গেলেও এবারই প্রথম খেয়াল পরিবেশন করবেন কবীর সুমন।

বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, টিকিট নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ দেখা গেছে। মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে আধুনিক বাংলা গানের দুই দিনের শোর সব টিকিট বিক্রি হয়েছে। বাংলা খেয়ালের টিকিটও বিক্রি শেষের পথে।

সংবাদ সম্মেলনে উপস্থিত না থাকলেও একটি ভিডিও বার্তায় অনুষ্ঠান নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন কবীর সুমন।

তিনি বলেছেন, এ আয়োজন নিয়ে বাংলাদেশের নবীনদের মধ্যেও খুব উৎসাহ রয়েছে বলে জানালেন আয়োজকেরা। এটা আমার খুব ভালো লাগছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির