,

রওশন এরশাদের কমিটি বিলুপ্ত করলেন জি এম কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ জেলা ও মহানগর জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ বুধবার দলের দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাকের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির গঠনতন্ত্রের ক্ষমতাবলে ময়মনসিংহ জেলা ও মহানগর জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন।

এ বিষয়ে জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, ‌‘ময়মনসিংহ জাতীয় পার্টি মানেই বেগম রওশন এরশাদকে জানে ও চেনে। গোলাম কাদের এমপির ক্ষমতাবলে কমিটি বিলুপ্ত ঘোষণা করায় আমাদের কিছু যায় আসে না। ইতোমধ্যে রওশন এরশাদ সবার সঙ্গে কথা বলে এক মাস আগে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির নতুন কমিটি দিয়েছেন। সেই কমিটিতে ডাক্তার কে আর ইসলামকে সভাপতি ও আমাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া মহানগর কমিটি গঠনের জন্য কে আর ইসলামকে আহ্বায়ক ও আব্দুল আউয়াল সেলিমকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছেন। মহানগর কমিটি সম্মেলনের মাধ্যমে গঠনের জন্য প্রস্তুতি চলছে।’

তিনি আরও বলেন, ‘আগামী ২৬ নভেম্বর বেগম রওশন এরশাদের নেতৃত্বে সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি গঠিত হবে এবং আগামী নির্বাচনে শক্তিশালী ভূমিকা রাখবে। রওশন এরশাদের নেতৃত্বে ময়মনসিংহে জাতীয় পার্টি ব্যাপক শক্তিশালী অবস্থানে আছে।’

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না