,

আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ

news-image

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ভুক্তভোগী শ্রমিকরা। এঘটনায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে নিশ্চিন্তপুর ও জামগড়া এলাকায় এ সড়ক অবরোধ করেন ‘জনরন সোয়েটার’র কারখানার শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, বকেয়া বেতন ও কারখানার কিছু কর্মকর্তাকে ছাঁটাইয়ের দাবিতে গত সোমবার (১০ অক্টোবর) বিকেল থেকে তারা কারখানার ভেতরে আন্দোলন করে আসছিলেন। এসময় বহিরাগত মোটরসাইকেল বাহিনী এসে শ্রমিকদের ওপর হঠাৎ আক্রমণ করে কয়েকজন শ্রমিককে মারধর করে গুরুতর আহত করেন। এঘটনায় মঙ্গলবার সকালে ভুক্তভোগী শ্রমিকরা জামগড়া এবং নিশ্চিন্তপুর এলাকায় সড়ক অবরোধ করে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন।

এ বিষয়ে কারখানাটির সিকিউরিটি সুপারভাইজার আরিফ হাসান বলেন, গত সোমবার থেকে কারখানায় ঝামেলা হচ্ছে। সকালেও শ্রমিকরা কারখানার সামনে বসে আন্দোলন করেছেন। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ ঘটনায় আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি সমাধানের চেষ্টায় রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শিল্প পুলিশ-১ এর একজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বলেন, শ্রমিকদের ভেতর কিছু সমস্যা হয়েছে। এ কারণে তারা সড়কে নামতে পারেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এছাড়া যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আমাদের কয়েকটি টিম রয়েছে। ইতিমধ্যেই শ্রমিকদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির