,

‘হত্যার হুমকি’ পাচ্ছে মাসা আমিনির পরিবার

news-image

অনলাইন ডেস্ক : তিন সপ্তাহ আগে পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির (২২) মৃত্যুর ঘটনায় উত্তাল ইরান। এর মধ্যেই মাসার চাচাতো ভাই এরফান মোর্তেজাই জানালেন, তাদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। একইসঙ্গে বিক্ষোভে না জড়াতে সতর্ক করা হয়েছে। আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিবিসি জানিয়েছে, ইরান সরকারের প্রতিবেদনে বলা হয়েছে, মাসার মৃত্যু অসুস্থতার কারণে হয়েছে। কিন্তু তা মানতে নারাজ তরুণীর পরিবার।

তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে এরফান মোর্তেজাই বলেন, ‘আমাদের পরিবারকে চাপের মধ্যে রেখেছে ইসলামিক প্রজাতন্ত্রের কর্মকর্তারা। এ কারণে আমরা দেশের বাইরের মানবাধিকার সংস্থা বা চ্যানেলের সঙ্গে কথা বলছি না।’

তিনি বলেন, ‘আমাদের ভুলে যাওয়া উচিত নয় ইরানের জনগণ বহু বছর ধরে শাসনের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিবাদ করছে। কিন্তু এবার জনগণ বিপ্লবী হয়ে উঠেছে। নারী, শ্রমিক, শিক্ষক, ক্রীড়াবিদ, শিল্পী, রাস্তায় নেমে তাদের ভিন্নমতের কণ্ঠস্বরকে মাসার পরিবারের সঙ্গে মিলিয়ে নিয়েছে। আমার মতে, এ বিক্ষোভগুলো অব্যাহত থাকবে। এর সঙ্গে সমাপ্তি ঘটবে ইসলামিক প্রজাতন্ত্রের।’

হিজাবনীতি ভাঙার অভিযোগে মাসাকে গ্রেপ্তার করেছিল ইরানের পুলিশ। গত ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে মাসার মৃত্যু হয়। তার পরিবারের দাবি, মাসাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলাও করেছে তারা। কিন্তু পুলিশের দাবি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে মাসার। এরপর ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বর্তমানে দেশটিতে ছড়িয়ে পড়া বিক্ষোভ ঠেকাতে দমন-পীড়ন চালাচ্ছে ইরানের নিরাপত্তা বাহিনী। বিক্ষোভ চলাকালে নিরাপত্তাকর্মীরা ১৫৪ জনকে হত্যা করেছেন বলে জানিয়েছে নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস। এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন শত শত নারী-পুরুষ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯