,

আড়িয়াল খাঁ নদে ডুবে ৩ শিশুর মৃত্যু

news-image
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর বেলাবোতে আড়িয়াল খাঁ নদে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৯ অক্টোবর) রাত ১১টার দিকে নরসিংদী ও কিশোরগঞ্জের কটিয়াদির সীমান্তবর্তী এলাকা বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বীরাকান্দা গ্রামের আড়িয়াল খাঁ নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। একই গ্রামের ৩ শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত তিন শিশু হলো- বীরাকান্দা গ্রামের কাউছার মিয়ার মেয়ে শিপা আক্তার (৮), একই গ্রামের কাশেম মিয়ার মেয়ে ঝুমা আক্তার (৭), মৃত ফারুক মিয়ার মেয়ে হালিমা (১০)।
পাশাপাশি বাড়ির বাসিন্দা ওই তিন শিশু সব সময় একসঙ্গে খেলাধুলা করত। এর মধ্যে শিপা স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে এবং ঝুমা ও হালিমা একই বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত।
নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানায়, রোববার দুপুরে কাউকে না জানিয়ে আড়িয়াল খাঁ নদে গোসল করতে যায় ওই তিন শিশু। এরপর থেকে তাদের কোন খোঁজ পাওযা যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টার দিকে আড়িয়াল খাঁ নদে একজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে একে একে ৩ জনের লাশ ভেসে উঠে।
বিন্নাবাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাজিয়া সুলতানা বলেন, এমন ফুটফুটে তিনটি বাচ্চা নদের পানিতে ডুবে মৃত্যুর ঘটনাটি কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। নদে এখন তেমন স্রোত না থাকলেও মাঝখানের গভীরতা প্রায় ১০ ফুটের মতো হবে। হয়তো ওই তিন শিশু গোসলে নেমে নদের মাঝখানে যাওয়ার পর আর ফিরে আসতে পারেনি। সেখানে ডুবেই তাদের মৃত্যু হয়েছে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বলেন, নদীতে গোসল করতে গিয়ে ৩ শিশু নিখোঁজ হয়। পরে রাতে তাদের মরদেহ নদীতে ভেসে উঠে। গ্রামবাসীর আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের লাশ হস্তান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড