,

ভারতের জয়ে সেমির আশা বেঁচে রইলো বাংলাদেশের

news-image

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে জয়ের পর প্রতিপক্ষদের মনে কাঁপুন ধরিয়ে দিয়েছিল থাইল্যান্ড। তাদেরকে তাই হালকাভাবে নেয়নি ভারত। মাঠের খেলায় তারা একবিন্দুও ছাড় দেয়নি থাই মেয়েদের। ১৫.১ ওভারেই থাইল্যান্ডকে ৩৭ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে স্মৃতি মান্দানার।

সিলেটে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটামুটি খারাপ ছিল না থাইল্যান্ডের। একটা সময় ১ উইকেটে ছিল ২০ রান। সেখান থেকে আর মাত্র ১৭ রান তুলতে বাকি ৯ উইকেট হারিয়ে বসে থাই মেয়েরা। ওপেনার নানাপথ (১২) ছাড়া বাকিদের কেউ দুই অংকের ঘরও ছুঁতে পারেননি।

ভারতের স্নেহা রানা ৯ রানে নেন ৩টি উইকেট। এছাড়া দুটি করে উইকেট পান রাজেশ্বরী গাঁয়কদ ও দীপ্তি শর্মা।

৮৪ বল হাতে রেখে পাওয়া জয়ে এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। ভারতের এই জয়ে বাংলাদেশের সেমির আশা বেঁচে রইলো। ৫ ম্যাচে ২ জয় নিয়ে এখন পাঁচ নম্বরে নিগার সুলতানার দল। ৬ ম্যাচে ৩ জয়ে চারে থাইল্যান্ড। নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে জিতলেই শেষ চারে চলে যাবে টাইগ্রেসরা।

তখন থাইল্যান্ডের সমান ৩ জয় হবে বাংলাদেশের। কিন্তু রানরেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠবে নিগার সুলতানার দলই।

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী