,

সুষ্ঠু নির্বাচন ও মানবাধিকারে যুক্তরাষ্ট্রের গুরুত্বারোপ

news-image

নিজস্ব প্রতিবেদক : মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি শারমেনের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ওপর জোর দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি দেশটি মানবাধিকার জোরদারেও গুরুত্বারোপ করেছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৭ অক্টোবর) ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি শারমেনের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ সময় ডেপুটি সেক্রেটারি নির্বাচন ও মানবাধিকারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী শাহরিয়ারের সঙ্গে ডেপুটি সেক্রেটারির বৈঠক নিয়ে এক বিবৃতি প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস।

গত ৪ অক্টোবর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে দায়িত্ব পালনকালে নিহত তিন বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি বিবৃতিতে সমবেদনা জানান ডেপুটি সেক্রেটারি। তিনি রাশিয়ার অবৈধ আগ্রাসনের মুখে ইউক্রেনের জনগণের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

শাহরিয়ার-শারমেন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন। কারণ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করছে। ডেপুটি সেক্রেটারি মানবাধিকার জোরদার এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন বলে বিবৃতিতে জানানো হয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির