মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীকে মারধর, ৯৯৯ কলে হাসপাতালে ভর্তি

news-image

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রজাপতি মার্কার প্রার্থী আসমা সুলতানা আশরাফের (৪৫) ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আসমাসহ নির্বাচনি প্রচারে অংশ নেওয়া মো. ফারুক আলী, মো. আনিস মিয়া ও ইউসুফ হোসেন নয়ন এতে আহত হন।

কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী পাঁচগাঁও মোড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ৯৯৯ জাতীয় জরুরি সেবা নম্বরে কল করলে পুলিশ উদ্ধারের পর আসমা সুলতানা আশরাফসহ চারজনকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। আহতেরা বর্তমানে সেখানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

আহত প্রার্থী আসমা সুলতানা আশরাফ বলেন, নির্বাচনি কাজ করতে করতে একটু ক্লান্ত হয়ে পড়ি। আমার কর্মী ও স্থানীয় লোকদের সাথে নিয়ে কলমাকান্দা বর্ডার পাঁচগাঁও মোড়ে বসে চা খাচ্ছিলাম। এ সময় ওই রাস্তা দিয়ে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যেরা আসা-যাওয়া করছিলেন। অনেকেই আমাকে দেখে গাড়ি থামিয়ে মতবিনিময় করছিলেন। এমন সময় আমার ওপর অর্তকিত হামলা চালায় আমার প্রতিপক্ষ আনারস মার্কার পক্ষের কতিপয় ছেলে। আমি কেন চেয়ারম্যান পদে দাঁড়িয়েছি? চেয়ারম্যান পদে কোনো নির্বাচন হবে না, আমি কোনো ভোটারের কাছে যেতে পারব না, কোনো প্রচারণা চালাতে পারব না, হামলাকারীরা এ কথাগুলো বলতে বলতে আমাকেসহ আমার কর্মীদের বেধড়ক মারপিট করে। ক্যামেরা, মোবাইল, হাতের চুড়ি ছিনিয়ে নিয়ে গেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করলে উদ্ধারের পর কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমিসহ ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি।

কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম সমকালকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ৯৯৯ নম্বরের কলে সাড়া দিয়ে আমরা ঘটনাস্থলে যাই। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি। তবে সেখানে পৌঁছে প্রার্থী আসমা সুলতানা আশরাফের প্রতিপক্ষের বা হামলাকারীদের কাউকে পাইনি।

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই

আইনমন্ত্রী: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার কোনো কারণ নেই

মোদির মন্তব্য: পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে অভূতপূর্ব সমর্থন দিয়েছে

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল বাংলাদেশের কূটনীতি প্রভাবিত করবে না: শামা ওবায়েদ

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু