,

বিয়ে বাড়িতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় দূর সম্পর্কের চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে।

ঘটনার পরপরই অভিযুক্ত যুবক সপরিবারে পলাতক রয়েছেন।

বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।

এর আগে, গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভায় ধর্ষণের ঘটনা ঘটে।

পরে দিবাগত রাত ২টার দিকে নির্যাতিত কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ।

মামলার আসামিরা হলেন- উপজেলার সুন্দলপুর ইউনিয়নের নুরনবী মেম্বার বাড়ির রফিকের ছেলে মো. টিপু (২৫), একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. হাফেজ (৪০), অভিযুক্ত যুবকের বাবা রফিক (৬৫) ও মা পরানী বেগম (৫০)।

পুলিশ এবং কিশোরীর পরিবার জানায়, অভিযুক্ত যুবক টিপু নির্যাতিত কিশোরী দূর সম্পর্কের ফুপাতো ভাই। গতকাল মঙ্গলবার ওই কিশোরী তার পরিবারের সদস্যদের সঙ্গে আরেক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যায়।

একপর্যায়ে ওই কিশোরের মা-বাবা বিয়ের অনুষ্ঠান থেকে তাদের বাড়িতে চলে যায়। পরে টিপু কৌশলে ওই কিশোরীকে বিয়ে বাড়ির একটি বিল্ডিংয়ের ছাদে নিয়ে ধর্ষণ করেন। কিশোরী অসুস্থ হয়ে পড়লে টিপু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনার নির্যাতিত কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর