,

কুবির সাবেক কমিটির দুই নেতাকে মারধরের অভিযোগ

news-image

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির এক নেতাকে মারধর ও অপর এক নেতাকে হেনস্তার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত সাড়ে ৮ টার দিকে কুমিল্লার কোটবাড়ী এলাকার একটি বেসরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

হামলাকারীদের সম্পর্কে বিপরীতমুখী বক্তব্য দিয়েছে ছাত্রলীগের দুটি গ্রুপ। সাবেক সভাপতি ইলিয়াসপন্থী নেতাকর্মীদের অভিযোগ, ছাত্রলীগের নতুন কমিটিতে পদপ্রত্যাশী রেজা-স্বজনপন্থী নেতাকর্মীরা এই হামলা করেছে। তবে এই অভিযোগ অস্বীকার করে রেজা-ই-এলাহীর দাবি, এ ঘটনার সঙ্গে ইলিয়াসপন্থী লোকজন নিজেরাই জড়িত।

মারধরের শিকার হওয়া ব্যক্তিরা হলেন ইমরান হোসেন ও আহমেদ আবির রায়হান। ইমরান বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। রায়হান অর্থনীতি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তাকে বাড়ি যাওয়ার পথে গাড়ি থেকে নামিয়ে অস্ত্রের মুখে হেনস্তা করা হয়। পরে তার ফোন কেড়ে নিয়ে শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজকে ‘খালেদ সাইফুল্লাহর খুনি’ উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগ উঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১০-১৫ জন যুবক মিলে কুমিল্লা সিটি কলেজের সামনে ইমরানকে মারধর করে।

এ বিষয়ে মারধরের শিকার ইমরান বলেন, ‘আমি এখন কুমিল্লা মেডিকেলে আছি। আমি বাড়ি যাচ্ছিলাম। তখন আমাকে গাড়ি থেকে নামিয়ে মেরেছে। যারা মেরেছে তাদের মধ্যে অনেকে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিল। তবে বেশিরভাগই বাইরের লোক।’

অন্যদিকে আহমেদ আবির রায়হান বলেন, ‘আমি গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম। তখন আমাকে গাড়ি থেকে নামিয়ে ভয় দেখানো হয়। মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিতে বলা হয়।’

এ বিষয়ে কুবি শাখা ছাত্রলীগের দ্বিতীয় কমিটির সাধারণ সম্পাদক ও পরবর্তী কমিটির পদপ্রত্যাশী রেজা-ই-ইলাহী বলেন, ‘এরকম কোনো কিছুই আমার অনুসারীরা করেনি। এগুলো ওরাই করে আমাদের নাম দিচ্ছে।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘ছাত্রদের মারধরের খবর পাওয়া মাত্র আমরা প্রক্টরিয়াল বডি নিয়ে কোটবাড়ি চাঙ্গিনী এসেছি। আবিরকে জিম্মি করে স্ট্যাটাস দেওয়া ও ইমরানকে মারধরের খবর পেয়েছি।’

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম