,

লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে আলাউদ্দিন পাটওয়ারী (৩৮) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর পোদ্দার দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আগে থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নিহত আলাউদ্দিন একই এলাকার হামিদ উল্যাহ পাটওয়ারী বাড়ির সাদেক পাটওয়ারীর ছেলে। তিনি বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাসেম জিহাদীর অনুসারী ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ঘটনার সময় যুবলীগ নেতা আলাউদ্দিন দিঘীর পাশে মুঠোফোনে কথা বলছিলেন। দুর্বৃত্তরা ওই সময় পাশের বাগানে অন্ধকারে ওৎপেতে ছিল।

হঠাৎ তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে দুর্বৃত্তরা। এ সময় তার বুকে ও কানে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।

নিহতের চাচা জামাল হোসেন ও ভাই বাবলু বলেন, সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করেছে। তার কানে ও পেটে গুলির চিহ্ন রয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ করেন তারা।

এদিকে ঘটনার পর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।

এ সময় এমপি সাংবাদিকদের বলেন, বিএনপি’র সন্ত্রাসীরা হত্যাকাণ্ডে জড়িত, স্থানীয় বিএনপি নেতাদের গত কয়েক দিনের উসকানিমূলক বক্তব্যে এ হত্যাকাণ্ড ঘটেছে। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান আওয়ামী লীগের এ নেতা।

পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, গুলিবিদ্ধ ও হত্যাকাণ্ডের ঘটনা শুনে তাৎক্ষণিক হাসপাতালে এসেছি, নিহতের শরীরের কিছু দাগের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত চলছে, জড়িতদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

এ দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর