,

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে কলেরায় আক্রান্তের সংখ্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরে বিশ্বজুড়ে কলেরায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে বলে তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে দরিদ্র ও সংঘাতপূর্ণ অঞ্চলে এর প্রকোপ বেশি। বিশ্বের ২৬টি দেশে কলেরা ছড়িয়ে পড়েছে। দ্রুত বাড়ছে কলেরায় আক্রান্ত ব্যক্তির মৃত্যুর হারও।

দূষিত পানি ও খাবারের মাধ্যমে কলেরা ছড়ায়। আক্রান্ত ব্যক্তিরা মারাত্মক ডায়রিয়ায় ভুগতে পারেন। বিজ্ঞানীরা বলছেন, বেশির ভাগ ক্ষেত্রে কলেরায় আক্রান্ত হওয়ার পর মাঝারি ধরনের উপসর্গ, এমনকি কোনো উপসর্গ দেখা না–ও দিতে পারে। তবে চিকিৎসার ক্ষেত্রে গাফিলতি করা যাবে না। কারণ, সঠিক সময়ে চিকিৎসা না হলে কয়েক ঘণ্টার মধ্যে মারা যেতে পারেন আক্রান্ত ব্যক্তি।

ডব্লিউএইচওর কলেরা নিয়ে কাজ করা দলের প্রধান ফিলিপ বারবোজা বলেন, বছরের পর বছর ধরে কলেরায় আক্রান্ত রোগীর সংখ্যা কমতে থাকলেও এখন আমরা দেখতে পাচ্ছি, গত বছর থেকে বিভিন্ন দেশে কলেরার প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। এ বছরে কলেরায় গড় মৃত্যুহারও অনেক বেশি। এটা পাঁচ বছরের গড় মৃত্যুহারের প্রায় তিন গুণ। আর আফ্রিকায় কলেরায় আক্রান্ত প্রায় ৩ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে।

অন্য বছরগুলোতে সাধারণত ২০টির কম দেশে কলেরার প্রাদুর্ভাবের খবর পাওয়া যায়। চলতি বছরে এখন পর্যন্ত সিরিয়ায় অন্তত ৩৩ জনের কলেরায় মৃত্যু হয়েছে। এতে করে চরম স্বাস্থ্যগত হুমকির মুখে পড়েছে ১১ বছর ধরে চলা যুদ্ধে বিধ্বস্ত দেশটি। সিরিয়া ছাড়াও কলেরা ছড়িয়ে পড়া আফ্রিকা ও এশিয়ার বেশ কয়েকটি দেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফিলিপ বারবোজা। এর মধ্যে রয়েছে পাকিস্তানও। দেশটির বড় একটি অংশ বন্যার পানিতে তলিয়ে রয়েছে।

ফিলিপ বারবোজা আরও বলেন, কলেরার ঝুঁকি কমানোর একটি কৌশল হতে পারে টিকাদান কর্মসূচি। তবে এটা স্পষ্ট যে তীব্র বা এর চেয়ে কম ভয়াবহ কলেরা প্রাদুর্ভাব মোকাবিলার জন্য আমাদের হাতে যথেষ্ট টিকা নেই। চলতি বছরের শেষ পর্যন্ত দেয়ার জন্য আমাদের কাছে মাত্র কয়েক মিলিয়ন টিকা আছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির