,

নোয়াখালীতে পিকআপ চাপায় পথচারী নিহত

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট পৌর এলাকায় মালবাহী পিকআপভ্যান চাপায় মো. শফি উল্লাহ (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে পৌরসভার পূর্ব ফতেপুর এলাকার বসুরহাট-কবিরহাট সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মো. শফি উল্লাহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বেপারি বাড়ির নোয়াব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে কবিরহাট বাজারের দিকে যাচ্ছিলেন শফি উল্লাহ। কিন্তু বসুরহাট-কবিরহাট সড়কে উঠলে বসুরহাট বাজার থেকে ছেড়ে আসা একটি বেপরোয়া পিকআপভ্যান তাকে পেছন থেকে চাপা দেয়। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা আরও জানান, দুর্ঘটনার পর গাড়ি চালক পালিয়ে গেছেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর