,

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মো. এরশাদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ উখিয়ার কুতুপালং এক্সটেনশন ক্যাম্প-৪ এইচ ব্লকের বাসিন্দা।

১৪-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এই হত্যাকাণ্ডের কারণ খোঁজা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, দুই দিনে তিনজনকে কুপিয়ে হত্যা করেছে কিছু রোহিঙ্গা সন্ত্রাসী। তাদের আটকের চেষ্টা চলছে।

গত জুলাই থেকে রোহিঙ্গা শিবিরে তিন মাঝিসহ অন্তত ১১ জন খুন হয়েছেন। এদের মধ্য পাঁচজন ছিলেন স্বেচ্ছাসেবক, যোগ করেন পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর