,

পরীক্ষার্থীদের সাহস দিতে ঘুমধুমে ডিসি

news-image

কক্সবাজার প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তারা ঘুমধুমের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউনিয়ন পরিষদে গিয়ে স্হানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর সাথে কথা বলেন। এর আগে তারা ঘুমধুম থেকে এসএসসি পরীক্ষার স্থানান্তরিত কেন্দ্র কুতুপালং উচ্চ বিদ্যালয়ে গিয়ে পরীক্ষার্থীদের সাথে কথা বলেন।

কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঘুমধুমের পরীক্ষার্থীরা এখানে পরীক্ষা দেবে। তাদের সাহস জোগাতে এসেছি, আশ্বস্ত করেছি নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন সব সময় পাশে আছে।

এ সময় তিনি আরো জানান, সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তাহীনতার বিষয়টি সরকার অবগত, প্রশাসনের পক্ষ থেকে পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, ১৬ সেপ্টেম্বর রাতে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে তুমব্রু জিরো পয়েন্টে এক রোহিঙ্গা শরণার্থী নিহত এবং আরো ৬ জন আহত হন। সেই রাতেই বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় তৈরি হওয়া বৈরি পরিস্থিতিতে ঘুমধুম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা কেন্দ্র উখিয়ায় স্থানান্তর করে বান্দরবান জেলা প্রশাসন।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর