,

সালমান থাকবেন সবার হৃদয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : আজ সালমান শাহর জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে নানা বাড়ি সিলেটে জন্মগ্রহণ করেন তিনি। সালমান এসেছিলেন অল্প সময়ের জন্য। ক্ষণজন্মা এই নায়ক অল্প সময়েই দ্যুতি ছড়াতে পেরেছিলেন।

সালমানের গ্ল্যামার, অভিনয় আর স্টাইল যেন ছিল এক মুগ্ধতার নাম। মাত্র ২৭টি ছবিতে অভিনয় করে হৃদয় জয় করেছেন এ দেশের চলচ্চিত্রপ্রেমী মানুষদের। সেই ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে শুরু করে সবার ‘বুকের ভেতর আগুন’ জ্বালিয়ে তিনি নিভে গেলেন এক দমকা হাওয়ায়। তার সবগুলো ছবিই দর্শক উপভোগ করেছেন প্রাণভরে।

সালমানের নতুন ছবি মানেই হলের সামনে টিকিটের জন্য দীর্ঘলাইন আর ব্যবসায়ের দিক থেকে তো ব্লকবাস্টার, সুপার-ডুপার হিট। সব শ্রেণির দর্শকের কাছে সমান গ্রহণযোগ্যতা ছিল সালমানের। অভিনয় দক্ষতা তিনি প্রথম ছবিতেই দেখিয়েছিলেন। সেই ধারাবাহিকতা ছিল শেষ ছবি পর্যন্ত। ‘স্বপ্নের পৃথিবী’তে তিনি এসেছিলেন মানুষের ভালোবাসা পেতে। সেই ভালোবাসা পেয়েছেন।

৬ সেপ্টেম্বর তিনি চলে যান না ফেরার দেশে। ‘আনন্দ অশ্রু’ ঝরিয়ে তিনি আজও বেঁচে আছেন। তিনি থাকবেন সবার হৃদয়ে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড