,

টাইফুনে ব্যাহত জাপানের জনজীবন

news-image

অনলাইন ডেস্ক : জাপানের দক্ষিণে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘নানমাদোল’। এর প্রভাবে ঘণ্টায় ১৮০ কিলোমিটার (১১২ মাইল) বেগে বাতাসের সঙ্গে টানা বৃষ্টি হচ্ছে কিউশু দ্বীপে।

আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টায় ৫০০ মিমি মিটার (২০ ইঞ্চি) বৃষ্টিপাত হতে পারে এই এলাকায়। বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের আশঙ্কায় আছে কর্তৃপক্ষ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বুলেট ট্রেন পরিষেবা, ফেরি এবং শত শত ফ্লাইট ইতোমধ্যেই বাতিল হয়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ৪০ লাখ মানুষকে।

টাইফুনটি জাপান সময় রোববার সকালে কিউশুর দক্ষিণ প্রান্তে কাগোশিমা শহরের কাছে আছড়ে পরে। দক্ষিণ জাপানের চারটি দ্বীপের একটি কিউশু। ১ কোটি ৩০ লাখ জনসংখ্যার দ্বীপটি জাপানের মূলভূখণ্ডকে দক্ষিণের সঙ্গে যুক্ত করেছে।

জাপানের আবহাওয়া অফিস শুরুতে বিশেষ সতর্কতা জারি করেছিল কিউশু দ্বীপে। তারা আশঙ্কা করেছিল, টাইফুনের কারণে প্রবল বৃষ্টির পাশপাশি উপকূলে ঝড় হতে পারে। শক্তিশালী বাতাসের কারণে বাড়িঘর ভেঙে পড়ার আশঙ্কাও ছিল।

টাইফুনটি এখন কিউশু ওপর দিয়ে উত্তর দিকে এগুচ্ছে। এতে দ্বীপের পাহাড়ী অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এটি আগামী কয়েকদিনে রাজধানী টোকিও দিকে অগ্রসর হবে। সময়ের সঙ্গে ঝড়টি আরও শক্তিশালী হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

টাইফুলের প্রভাবে টানা বৃষ্টিতে ইতোমধ্যে নদীর পানি বাড়তে শুরু করেছে; যা ভূমিধস ঘটাতে পারে। কিউশুর বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে বলেছে কর্তৃপক্ষ।

নানমাদোল চলতি মৌসুমের ১৪ নম্বর প্রশান্ত মহাসাগরীয় টাইফুন। এটি জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

জাপানের আবহাওয়া অফিসের এক কর্মকর্তা বলেন, ‘এবারের ঝড়টি ২০১৮ সালের টাইফুন জেবি এবং ২০১৯ সালে টাইফুন হাগিবিসের চেয়েও মারাত্মক হতে পারে। জেবির তাণ্ডবে ১৪ জনের মৃত্যু হয়েছিল; ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় সৃষ্টি করেছিল হাগিবিস।’

যদিও জাপান এ ধরনের ঝড় মোকাবিলার জন্য যথেষ্ট প্রস্তুত তবুও বিজ্ঞানীরা বলছেন, ‘জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগকে ভয়ঙ্কর করে তুলছে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড