,

আবাসিক হোটেল প্রবাসী যুবকের লাশ

news-image

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ থানা এলাকার আজমেরী আবাসিক হোটেল থেকে হিমেল আহমেদ (২২) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে হোটেল কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত হিমেল আহমেদের বাড়ি মতলব উত্তর উপজেলার পূর্ব নাউরী গ্রামে। তার বাবার নাম মো. খোকন প্রধান।

আজমেরী আবাসিক হোটেলের ম্যানেজার মো. বাবর আলী বলেন, গত শনিবার রাত ৮টায় ওই যুবক হোটেলের ২য় তলার একটি কেবিন ভাড়া নেন। আজ দুপুর ১২টায় তিনি কেবিন থেকে বের না হওয়ায় তার খোঁজ নিতে হোটেল বয়কে পাঠানো হয়। এ সময় কক্ষের দরজাটি বন্ধ থাকায় তাকে একাধিকবার ডাকাডাকির পরও কোনো সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা কেটে কক্ষের বিছায় তার লাশ পরে থাকতে দেখে। এ সময় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

হিমেলের বাবা খোকন প্রধান বলেন,‘আমার ছেলেকে ৯ মাস আগে দুবাই পাঠানো হয়। সে বাংলাদেশে এসেছে এ ব্যাপারে আমরা কিছু জানি না। পুলিশের মাধ্যমে জানতে পেরেছি হিমেলের লাশ একটি আবাসিক হোটেলে পাওয়া গেছে।’

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন মিয়া বলেন, সংবাদ পেয়ে ওই হোটেলের কক্ষ থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ সময় তার সঙ্গে থাকা ১টি লাগেজ, ১টি মোবাইল, মানিব্যাগ, ভোটার আইডি কার্ড, পোষাক ও কীটনাশক ঔষধের ১টি বোতল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর