,

ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করায় মেহেদী হাসান নামের একজন গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপার আশিকুর রহমান সংবাদ সম্মেলনে এতথ্য জানান।

তিনি জানান, মেহেদী হাসানকে শনিবার বিকেলে ঢাকা থেকে গ্রেপ্তার করে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

গ্রেপ্তারকৃত মেহেদী হাসান হরিণাকুন্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের মৃত ইউসুফ মন্ডলের ছেলে।

পুলিশ সুপার আশিকুর রহমান জানান, গত ১৭ সেপ্টেম্বর হরিণাকুন্ডু উপজেলার সাইদুর রহমান তার ফেসবুক আইডিতে চাচাতো ভাই-বোন বিয়ের বিষয়ে একটি পোস্ট দেন। সেখানে মেহেদী হাসান নামের এক ব্যক্তি মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি করে কমেন্টস করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ওইদিনই হরিণাকুন্ডু উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে।

মেহেদী হাসান ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। স্বেচ্ছায় এ মন্তব্য করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়