,

বাড়ছে সংক্রমণ, শতভাগ মাস্ক পরাসহ ৫ সুপারিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। এমন পরিস্থিতিতে সংক্রমণ রোধে শতভাগ মাস্ক পরাসহ পাঁচটি সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

রোববার (১৮ সেপ্টেম্বর) কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় জুমে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৫৯তম সভা অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত আলোচনা শেষে পাঁচটি সুপারিশ গৃহীত হয়।

>> সব ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা। হাত ধোয়া বা সেনিটাইজার ব্যবহার নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য জনসাধারণকে উৎসাহিত করা।

>> যারা করোনা টিকার প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ গ্রহণ করেননি, তাদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা।

>> বন্ধ স্থানে সভা করা থেকে বিরত থাকা ও দাপ্তরিক সভা যথাসম্ভব ভার্চুয়ালি করা।

>> অপরিহার্য সামাজিক অনুষ্ঠান বা সভায় মাস্ক পরিধান করা।

>>বেসরকারি পর্যায়ে কোভিড পরীক্ষার ব্যয় কমানোর পদক্ষেপ গ্রহণে সরকারকে উদ্যোগ গ্রহণ করা।

দেশে শনিবার (১৭ সেপ্টেম্বর) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড