,

সোমবার ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

news-image

নিজস্ব প্রতিবেদক : দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।

তিন দিনের সফরে সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকায় আসবেন রেইজার।

সফরকালে তিনি অর্থমন্ত্রীসহ সরকারের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দেশের উন্নয়ন অগ্রাধিকারগুলো মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা নিয়ে আলোচনা করবেন।

এছাড়াও উন্নয়ন সহযোগী, বেসরকারি খাতের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে রেইজার।

রেইজার বলেন, কোভিড, জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান বৈশ্বিক মুদ্রাস্ফীতির কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলো সংকটের মুখোমুখি হচ্ছে। এমন সময়ও বাংলাদেশ উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে চমৎকারভাবে এগিয়ে আছে। বিশ্বব্যাংক বিগত ৫০ বছর ধরে এই অসাধারণ যাত্রায় অংশীদার হতে পেরে গর্বিত।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর