,

বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ছনকা বাজার এলাকায় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন অন্তত ৪৫ জন যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ রাত ২টার দিকে মহাসড়ক থেকে একদল মানুষের আগুন আগুন বলে চিৎকার শোনা যায়। ছনকা বাজার এলাকায় গিয়ে দেখা যায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। দাউ দাউ করে জ্বলছে বাসটি। তবে বাসে আগুন লাগলেও ওই বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যান। ফলে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইনস্পেক্টর নাদির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বাসটিতে যান্ত্রিক ত্রুটি ছিল। আর তা থেকে আগুন লেগেছে। আমরা খবর পাই মহাসড়কের ছনকা বাজার এলাকায় যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এঘটনায় কোন হতাহত হয়নি। তবে বাস ও যাত্রীদের অধিকাংশ জিনিসপত্র আগুনে পুড়ে গেছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়