,

মিয়ানমারের মর্টারশেলের আাঘাতে ১ রোহিঙ্গা নিহত, আহত ৫

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল বিস্ফোরিত হয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে নোম্যান্সল্যান্ডে এক রোহিঙ্গা নিহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

নিহত রোহিঙ্গার নাম মোহাম্মদ ইকবাল হোসেন (১৮)। তিনি শূন্যরেখা রোহিঙ্গা শিবিরের মতলব হেসেনের ছেলে বলে জানিয়েছেন নোম্যান্সল্যান্ডের রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ।

দিল মোহাম্মদ জানান, রাত ৮টার দিকে শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পে লক্ষ্য করে মিয়ানমার থেকে মর্টারশেল ছোড়া হয়। এতে বিস্ফোরণ হয়ে ছয় রোহিঙ্গা আহত হয়। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।

তুমব্রু সীমান্তের বাসিন্দা মো. কামাল বলেন, ‘রাতে মিয়ানমার থেকে গোলা এসে শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পে পড়ে। এ ঘটনায় সীমান্তের রোহিঙ্গা ও স্থানীয়রা আতঙ্কে আছেন।’

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস এসব তথ্য নিশ্চিত করেছেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীব বলেন, ‘তুমব্রু সীমান্তে মর্টারশেলের আঘাতে ৬ রোহিঙ্গাকে রক্তাক্ত অবস্থায় উখিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্য এক রোহিঙ্গা যুবক মারা গেছেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’ সমকাল

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর