,

কারাগারে বসে পরীক্ষা দিচ্ছেন ৩ শিক্ষার্থী

news-image

খাগড়াছড়ি প্রতিনিধি : দীর্ঘদিন স্থগিত থাকার পর আজ শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। খাগড়াছড়ি কারাগারের অফিস কক্ষে বসে অংশ নিয়েছেন তিন শিক্ষার্থী।

পরীক্ষায় অংশ নেয়া খাগড়াছড়ি পৌরসভার কদমতলী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে সোহাগ আলম নারী ও শিশু নির্যাতন মামলার আসামি। সে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। সে এক মাস আগে কারাগারে আসে। আরিফুল ইসলাম হত্যা মামলার আসামি। সে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। কয়েক দিন আগে পুলিশের হাতে আটক হয়ে জেলে গেছেন। নিপুন ত্রিপুরা হত্যা মামলার আসামি। সে মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুলের শিক্ষার্থী। এক বছর ধরে জেলে রয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ বলেন, তিন শিক্ষার্থী কারাগারের অফিস কক্ষে তিনজন শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষা দিচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা পরীক্ষা শুরু করেছে।

খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা বলেন, জেলায় এবার তিন পরীক্ষার্থী কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তারা যাতে নির্ধারিত সময় পরীক্ষায় অংশ নিতে পারে, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর