,

টি-টোয়েন্টিতে ফের শীর্ষে সাকিব

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের আগেই সুখবর পেলেন অধিনায়ক সাকিব আল হাসান। আইসিসির সবশেষ প্রকাশিত টি-টোয়েন্টির অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষ স্থানে ফিরেছেন তিনি। আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবিকে সরিয়ে মুকুট ফেরত পেলেন তিনি। বর্তমানে ২৪৮ রেটিং নিয়ে এক নম্বরে অবস্থান করছেন সাকিব।

বিশ্ব ক্রিকেটে লম্বা সময় তিন ফরম্যাটেই অলরাউন্ডার র‍্যাংকিংয়ে এক নম্বরে ছিলেন সাকিব আল হাসান। ২০১৯ সালে আইসিসি কর্তৃক নিষিদ্ধ হওয়ায় সাকিবের সেই রাজত্বে হানা দিয়েছেন অন্যরা। তবে ধীরে ধীরে ফের শীর্ষস্থান দখলে নিচ্ছেন এ বিশ্বসেরা অলরাউন্ডার।

ওয়ানডে ফরম্যাটে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে দীর্ঘদিন ধরেই এক নম্বরে অবস্থান করছেন সাকিব। সেখানে তার রেটিং ৩৭২ পয়েন্ট। এছাড়া টেস্টে ৩২৮ রেটিং নিয়ে সাকিবের অবস্থান চতুর্থ। এই ফরম্যাটে সাকিবের সামনে রয়েছেন রবিন্দ্র জাদেজা (৩৮৪), বেন স্টোকস (৩৬২) ও রবিচন্দ্রন অশ্বিন (৩৩৫)।

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে গত সপ্তাহের আপডেটে ২৫২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন নাবি। কিন্তু এশিয়া কাপের সুপার ফোরে ব্যর্থতার পরিচয় দেওয়ায় ৬টি রেটিং পয়েন্ট হারিয়েছেন নাবি। সেই সুযোগ ২৪৮ রেটিং নিয়ে একে উঠেছেন সাকিব। এখন নাবি ও সাকিবের মধ্যে পার্থক্য মাত্র ২ পয়েন্টের।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড