,

গৃহবধূর অশ্লীল ভিডিও যেভাবে ধারণ করেছিলেন রাজু

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় এক গৃহবধূর (২৫) অশ্লীল ভিডিও ধারণ ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান রাজু (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মাইজদী পৌর পার্ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রাজুর কাছ থেকে ব্যবহৃত দুটি মোবাইল জব্দ করা হয়, যেটাতে গৃহবধূর অশ্লীল ছবি ও ভিডিও ধারণের সত্যতা পাওয়া গেছে। রাজু ভুক্তভোগী নারীর ননদের (স্বামীর বোন) স্বামী। ২০১৯ সালে ভুক্তভোগী নারীর বাড়িতে তার ননদ ও স্বামী বেড়াতে আসলে রাতে পরিবারের সবার সঙ্গে ওই গৃহবধূকে কোমল পানীয়ের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে দেন। এরপর রাজু নিজের মোবাইলে গৃহবধূর অশ্লীল ভিডিও এবং ছবি ধারণ করেন। পরে অশ্লীল ভিডিও এবং ছবি ধারণের বিষয়টি জানিয়ে ব্ল্যাকমেইল করে ২০১৯ সাল থেকে একাধিকবার বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন। চলতি বছরের ২১ জুলাই চৌমুহনীর একটি হোটেলে নিয়ে পুনঃরায় তাকে ধর্ষণ করেন রাজু।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ জানান, গত ৮ সেপ্টেম্বর গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে নোয়াখালী পৌর পার্ক থেকে অভিযুক্ত মেহেদী হাসান রাজুকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে জব্দ করা স্মার্টফোনে গৃহবধূর অশ্লীল ছবি ও ভিডিও ফুটেজ পাওয়ায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে। রাজুর বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর