,

অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখিয়ে ফেরা হলো না বাড়ি

news-image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ায় আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ঢাকা-কচুয়া সড়কের হাটমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বারৈয়ারা গ্রামের দীঘিরপাড় এলাকার মো. ধনু মিয়ার ছেলে ওয়াজ উদ্দিন (৩০) ও তার স্ত্রী সাবিকুন নাহার (২৪)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ওয়াজ উদ্দিন তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে সাচার মেডিকেলে চিকিৎসা নিতে যান। ডাক্তার দেখানো শেষে সাচার থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ির উদ্দেশ্যে রওনা হন তারা। পরে দুপুর আড়াইটার দিকে সিএনজিচালিত অটোরিকশাটি হাটমুড়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে মালামাল নিয়ে আসা কচুয়াগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাতে থাকা ওয়াজ উদ্দিন ও সাবিকুন নাহার ঘটনাস্থলেই মারা যান।

নিহতের ভাই রবি উল্লাহ ও ছফি উল্লাহ জানান, চার ভাই-বোনের মধ্যে সবার বড় ওয়াজ উদ্দিন। গত বছর প্রবাস থেকে ফিরে বারৈয়ারা গ্রামের উত্তর পাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন বলেন, ‘আমরা মরদেহ দুটি উদ্ধার করেছি। দুর্ঘটনা কবলিত ট্রাক-সিএনজি জব্দ করা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল বলেন, ‘দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক পালিয়ে যায়। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জেনেছি। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর