,

রানি দ্বিতীয় এলিজাবেথের শারীরিক অবস্থা উদ্বেগজনক

news-image

অনলাইন ডেস্ক : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শারীরিক অবস্থা উদ্বেগজনক। আজ বৃহস্পতিবার হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ৯৬ বছর বয়সী এলিজাবেথ বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে অবস্থান করছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইতোমধ্যে রাজপরিবারের সদস্যরা স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। রানির বড় ছেলে ও সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস এবং তার স্ত্রী ক্যামিলা বালমোরাল ক্যাসেলে যাচ্ছেন। সেখানে রানির সঙ্গে আছেন প্রিন্স চার্লসের বড় ছেলে প্রিন্স উইলিয়াম।

এদিকে বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ সকালে পর্যালোচনার পর রানির চিকিৎসকরা তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। রানি বর্তমানে স্বস্তিদায়ক পরিস্থিতিতে আছেন এবং তিনি বালমোরাল ক্যাসেলে রয়েছেন।

গত বছরের অক্টোবরে শারীরিক অসুস্থতার কারণে রানি এলিজাবেথ হাসপাতালে এক রাত কাটিয়েছিলেন। এরপর থেকে ব্যস্ততা কমাতে বাধ্য হন তিনি। গতকাল বুধবার চিকিৎসকদের বিশ্রামে থাকার পরামর্শ মেনে যুক্তরাজ্যের জ্যেষ্ঠ মন্ত্রিদের সঙ্গে অনলাইন বৈঠকে অংশ নেওয়া থেকে বিরত থাকেন রানি।

তার আগের দিন গত মঙ্গলবার বালমোরাল ক্যাসেলে রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন কনজারভেটিভ পার্টির নেতা লিজ ট্রাস। বাকিংহাম প্যালেস থেকে, ব্রিটেনের রানির সঙ্গে নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সাক্ষাতের ছবি প্রকাশ করা হয়।

রানির অসুস্থতায় বিবৃতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। তিনি বলেছেন, ‘রানির অসুস্থতার খবরে পুরো দেশ গভীরভাবে উদ্বিগ্ন। রানির ও তার পরিবারের জন্য আমার এবং যুক্তরাজ্যের জনগণের শুভ কামনা রয়েছে।’

দ্বিতীয় এলিজাবেথ ১৯৫২ সাল থেকে ব্রিটেন এবং অন্যান্য এক ডজনেরও বেশি দেশের রানি হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি বছরের শুরুর দিকে সিংহাসনে আরোহণের ৭০তম বছর উদ্‌যাপন করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির