,

কাশিমপুর কারাগারে ২ বন্দীর মৃত্যু

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দুই বন্দীর মৃত্যু হয়েছে। এরা হলেন- ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার নামা মহিষ তারা গ্রামের সুরুজ আলীর ছেলে আবু বকর সিদ্দিক (৬২) ও মাদারীপুরের শিবচর থানার চর জানাজা গ্রামের লাল মিয়ার ছেলে খোকন বেপারী (৪২)।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকালে আবু বকর সিদ্দিক কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি মুক্ত গাছা থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন।

অপরদিকে একই কারাগারে বন্দী খোকন বেপারী সকাল ৮টার দিকে কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে তাকেও একই হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকার রমনা থানার মাদকসহ ৫টি মামলার আসামি হিসেবে এ কারাগারে বন্দী ছিলেন।

গত ২০১৫ সালের ১০ মার্চ তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, ওই দুই বন্দীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড