,

ফুলগাজী সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকালে ২ বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে ফেনীর ফুলগাজী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক দালালসহ দুই বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শুক্রবার বিকালে ফুলগাজীর তারাকুচা সীমান্ত পিলার দিয়ে প্রবেশের সময় তাদের আটক করা হয় ।

|
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. জাকির হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুলগাজী উপজেলার তারাকুচা এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশের সময় বিজিবির টহলদল দিপক ও ওহাবকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও বাংলাদেশি একটি পাসপোর্ট জব্দ করে বিজিবি। দিপক প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানায় যে, মন্দিরে প্রার্থনা করার জন্য চলতি বছরের ১৪ এপ্রিল বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের নদীয়া জেলায় গিয়েছিলেন। পরে ওহাবের সহযোগীতায় তারাকুচা সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেন।

ওহাব এলাকার একজন চিহ্নিত মাদক বিক্রেতা। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় বিজিবি।

জাকির জানান, আটকদের নামে শুক্রবার রাতে মামলা দায়ের করা হয়েছে। আর জব্দকরা মালামালসহ আসামিদের ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক, পরিচালক লেফট্যানেন্ট কর্নেল এ কে এম আরিফুল ইসলাম জানান, আসামি ওহাবকে থানায় হস্তান্তরের সময় কর্তব্যরত পুলিশ কর্মকর্তার সামনে বিজিবি টহলদলের সদস্যদের নামে নারীঘটিত মিথ্যা মামলা করবে বলে হুমকি দেয়। এ সময় পুলিশের পরামর্শ অনুযায়ী বিজিবির পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী