,

হাতিয়ায় মাছ ধরার ট্রলারে ডাকাতি, ৫ ডাকাত আটক

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে মাঝিকে অপহরণসহ ট্রলার ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ট্রলার থেকে পাঁচজন ডাকাত সদস্য নদীতে পড়ে গেলে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দিয়েছেন জেলেরা।

শুক্রবার দিবাগত মধ্যরাতে মৌলভীর চরের উত্তর মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে একটি চাপাতি, দুটি দা ও দুটি লোহার পাত জব্দ করা হয়েছে।

জানা গেছে, ভোলার দৌলত খাঁর কাজীরহাট চরপাতা এলাকার সিরাজ মাঝি ছয়জন মাঝি-মাল্লা নিয়ে মেঘনা নদী থেকে মাছ ধরে চেয়ারম্যানঘাটের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে চেয়ারম্যানঘাট থেকে নদীপথে ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মৌলভীর চরে পৌঁছালে একটি ট্রলার নিয়ে সিরাজ মাঝির ট্রলারে হামলা চালায় একদল ডাকাত।

এ সময় ডাকাত দলের ট্রলারটির পাখা নষ্ট হয়ে গেলে তারা সিরাজ মাঝিসহ তার ট্রলারটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় পাঁচ ডাকাত পানিতে পড়ে যায়। পরে পার্শ্ববর্তী একটি ট্রলারের সহযোগিতায় পাঁচ ডাকাতকে অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেন জেলেরা।

বিষয়টি নিশ্চিত নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম করে বলেন, আটক হওয়া ডাকাত সদস্যদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। নৌ-পুলিশ ও কোস্ট গার্ড সিরাজ মাঝিসহ তার বোটটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর