,

টেকনাফ থেকে ১১ কোটি টাকার বেশি মূল্যের আইস ও ইয়াবা উদ্ধার

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে ১১ কোটির বেশি টাকার বেশি মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। শনিবার রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া সংলগ্ন নাফনদী এলাকা থেকে আইস ও ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, শনিবার রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া সংলগ্ন নাফনদী এলাকা থেকে মাদকগুলো উদ্ধার করেন তারা। তবে এ সময় কোনো পাচারকারিকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, নাফ নদী হয়ে শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচার হবে গোপন সংবাদে বিজিবির একটি টহলদল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় নাফ নদীর কিনারায় সন্দেহভাজন একটি পুরানো পরিত্যক্ত কাঠের নৌকার পাটাতনের নিচ থেকে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। পরে পাচারকারিদের ফেলে যাওয়া ওই প্লাস্টিকের ব্যাগে তল্লাশি করে ২ কেজি ১৪১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা বলে বিজিবির এ কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বলেন, উদ্ধার করা মাদক বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে। আইনী কার্যক্রম শেষে সেগুলো ধ্বংস করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর