,

খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফের সংগঠক নিহত

news-image

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার দেওয়ান পাড়া এলাকায় ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) সংগঠক অংথোই মারমা ওরফে আগুনকে (৫২) গুলি করে হত্যা করা হয়েছে।

প্রতিপক্ষের অস্ত্রধারীরা তাকে খুন করে থাকতে পারে বলে পুলিশের ধারণা। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

গুইমারা থানার ওসি মো. রশীদ জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

নিহত অংথোই মারমা বুদুংপাড়া যৌথ খামার এলাকার কংহ্লাউ মারমার ছেলে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিপক্ষকে দায়ী করেছেন।

তিনি অংথোই মারমার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।

এ বিষয়ে ইউপিডিএফ গণতান্ত্রিকের গুইমারা উপজেলা সমন্বয়ক নবীন চাকমা জানান, গুলিতে একজন নিহত হওয়ার খবর শুনেছি। তবে কে বা কারা মেরেছে তা আমরা জানি না। এটি তাদের দলীয় কোন্দলের কারণে হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর