,

জঙ্গলে ৩ খণ্ডে পড়ে ছিল যুবকের লাশ

news-image

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজের ৯দিন পর সাগর নামের এক যুবকের তিন খণ্ড লাশ উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আজ বুধবার সকালে উপজেলার কলাকোপা গ্রামের একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাগর ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানান, গত ৮ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন সাগর। নিখোঁজের ৯ দিন পর আজ সকালে কলাকোপা গ্রামের একটি জঙ্গল থেকে তিন ভাগে বিচ্ছিন্ন সাগরে লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পা-মাথা-হাতের অংশ উদ্ধার করা হলেও তার শরীরের মাঝের অংশ পাওয়া যায়নি। মৃতদেহের বাকি অংশ উদ্ধারে কাজ করছে পুলিশ।

নিহতের বাবা আব্দুর রহমান বলেন, ‘৮ দিন আগে মোবাইলে ফোন পেয়ে আমার ছেলে বাড়ির বাহিরে যায়। এরপর আর সে বাড়ি ফিরে আসেনি। আজ তার লাশ উদ্ধার করা হয়। আমার ছেলের হত্যাকারিদের ফাঁসি চাই।’

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত লাশ উদ্ধার করেছি। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা নিশ্চিত হতে পেরেছে পুলিশ। তাদেরকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর